টাঙ্গাইল-৩ নির্বাচনী এলাকায় ১৮ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচন ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন নির্বাচনী এলাকার সব সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত অফিসে সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে।নির্বাচনী এলাকার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গতকাল বুধবার এক তথ্য বিবরণীতে জানানো হয়।এতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ওই দিন কোনো পাবলিক পরীক্ষার তারিখ পড়লে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষাসংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবেন।