টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন ২৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের কারণে শূন্য হওয়া এ আসনে ২৮ অক্টোবর ভোট হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ অক্টোবর। প্রত্যাহারের শেষ তারিখ ১১ অক্টোবর।
১ সেপ্টেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এরপর ৬ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে।
গত বছরের ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করার পর মন্ত্রিত্ব হারান লতিফ সিদ্দিকী। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর সংসদ সদস্যপদ বাতিলের আবেদন করা হলে স্পিকার তা নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠান। এ বিষয়ে নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট আবেদন করেন আবদুল লতিফ সিদ্দিকী। হাইকোর্ট আবেদন খারিজ করে দিলে তিনি লিভ টু আপিল করেন।