টাঙ্গাইল-৪ উপনির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। আগামীকাল ওই আসনটিতে ভোট গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। রিট খারিজের ফলে ওই আসনে ভোট গ্রহণে কোনো আইনগত বাধা নেই।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
রিট খারিজের ফলে ওই আসনটিতে আগামীকাল ভোট গ্রহণ যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কৌঁসুলি।
নির্বাচনী প্রচারণার জন্য পর্যাপ্ত সময় পাননি দাবি করে আতাউর রহমান খান নামের এক প্রার্থী চলতি সপ্তাহে রিটটি করেন। আদালতে তাঁর পক্ষে ছিলেন হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ইয়াসিন খান।