টাঙ্গাইল-৮ আসনে আ.লীগ প্রার্থী অনুপম শাহজাহান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে অনুপম শাহজাহান ওরফে জয়কে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে আসনটি শূন্য হয়।