টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন ঢাকাস্থ টাঙ্গাইল জেলার শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
‘টাঙ্গাইলকে ঢাকা থেকে পৃথক করা চলবে না’, ‘রাজধানীর সীমানা, টাঙ্গাইলের ঠিকানা’ ইত্যাদি স্লোগান-সংলিত প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী সম্প্রতি বৃহত্তর ময়মনসিংহ জেলাকে বিভাগ ঘোষণা করেন। এর ফলে টাঙ্গাইল জেলা ওই বিভাগের অন্তর্ভুক্ত হবে।
মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেরুল হাসান বলেন, ‘ময়মনসিংহকে বিভাগ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু টাঙ্গাইলকে এই বিভাগে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। টাঙ্গাইলের মানুষের সব কাজই ঢাকামুখী। তাই আমরা ঢাকা বিভাগেই থাকতে চাই।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনোয়ার হোসেন, মেহেদী হাসান, মাহমুদুল হাসান, শেখ মারুফা নাবিলা, হিমেলুর রহমান প্রমুখ।