টাঙ্গাইলে অটোরিকশা ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকারী চক্রের চার সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই ছিনতাইকারী চক্র অটোরিকশার যাত্রী হয়ে পরে চালকদের খুন করে অটোরিকশা ছিনতাই করত বলে পুলিশ জানিয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে টাঙ্গাইল, কালিয়াকৈর ও ময়মনসিংহের ভালুকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো—সিরাজগঞ্জের পাথরাইল গ্রামের মুসলিম উদ্দিন, চৌহালীর বেনেদিয়া গ্রামের মোস্তফা, ফরিদপুর সদরের আক্কাস আলী, ফেনীর সোনাগাজীর নাজিপুর গ্রামের আবদুল আজিজ। আক্কাস আলী ছাড়া সবাই আশুলিয়া এলাকায় বসবাস করে এই অপকর্ম চালাত। আর আক্কাস আলী কালিয়াকৈরে তার গ্যারেজে চোরাই অটোরিকশার নম্বর পরিবর্তন ও বেচাকেনা করত।