টাঙ্গাইলে অটোরিকশাকে বাসের চাপা, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল পৌর এলাকার কস্টাপাড়ায় একটি অটোরিকশাকে চাপা দিয়েছে বাস। এতে অটোরিকশার চালকসহ তিনজন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম কবির। তিনি অটোরিকশার চালক ছিলেন।

টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানের ভাষ্য, বাইপাসের রাবনা মোড় থেকে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাটি টাঙ্গাইল নতুন বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। কস্টাপাড়া এলাকায় ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় অন্য একটি বাস এসে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত অবস্থায় দুজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজন মারা যান।

এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে মোস্তাফিজুর রহমান জানান।