টাঙ্গাইলে অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচি উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামের অতি দরিদ্র মানুষের জন্য ৪০ দিনের কর্মসূচি উদ্বোধন করলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক। গতকাল বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভূল্যা সেতু থেকে ফতেপুর ইউনিয়নের সীমানা পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণকাজের মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলার শুভূল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা বিভাগীয় কমিশনার শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মন্ত্রী বলেন, সবার কর্মসংস্থানের ব্যবস্থা করাই মহাজোট সরকারের লক্ষ্য। সরকার সেই লক্ষ্যে গ্রামের অতি দরিদ্র মানুষের জন্য ৪০ দিনের কর্মসূচি হিসেবে এ প্রকল্পটি হাতে নিয়েছে। এতে সারা দেশের প্রায় সাড়ে ১২ লাখ দরিদ্র লোকের কর্মসংস্থান হয়েছে।