টাঙ্গাইলে অভ্যন্তরীণ কোন্দলে চরমপন্থী নেতা বজলু খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় চরমপন্থী দলের নেতা বজলুর রহমান বজলু (২৮) খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের বাঘিল বাজারে। জানা যায়, গতকাল রোববার রাত সাড়ে সাতটায় বাঘিল ইউনিয়নের সাকুয়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে বজলুর রহমান বাঘিল বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় মুখোশধারী একদল দুর্বৃত্ত বজলুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তারা বজলুকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বজলুর রহমান বজলু একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।