টাঙ্গাইলে আ.লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি বাদশা মিয়া গত সোমবার (৫৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।জানা যায়, সোমবার বিকেলে টাঙ্গাইল থেকে মির্জাপুরে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলার জামুর্কিতে তাঁর ব্যক্তিগত গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। গতকাল মঙ্গলবার বাদ জোহর মির্জাপুরের কুর্নী স্কুল মাঠে জানাজা শেষে কুর্নী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।