টাঙ্গাইলে আ.লীগ নেতা হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে মামলা করা হয়েছে। গতকাল রোববার রাত আটটার দিকে তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় এ মামলা করেন। মামলায় কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। ফারুক আহমেদ সঞ্চরণে গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এবং পরিবারের পক্ষ থেকে তাঁর বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার রাতে শহরের কলেজপাড়ায় নিজ বাসভবনের কাছে আততায়ীর গুলিতে নিহত হন তিনি।