টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে প্রার্থীরা সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয়ী হয়েছে। একটি লাইব্রেরি সম্পাদক ও তিনটি নির্বাহী সদস্য পদ পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা। গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
একই দিন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটটি পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন।
টাঙ্গাইলে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচিত ব্যক্তিরা হলেন সভাপতি মোহাম্মদ মুলতান উদ্দিন, সহসভাপতি মনিরুজ্জামান সেলিম, সাখাওয়াত হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মহসিন শিকদার, যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলমাস মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদ সামস। নির্বাহী সদস্যরা হলেন তাসলিমা আকন্দ, মুহাম্মদ মৃণাল হোসেন, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, শামীম রেজা, হরিপদ পাল।
বিএনপি-সমর্থিত প্যানেলের বিজয়ী ব্যক্তিরা হলেন লাইব্রেরি সম্পাদক মো. ফজলুর রহমান, নির্বাহী সদস্য এম এ রৌফ, ওয়াসীম তারেক আনসারী ও কবির হোসেন।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক পদে তোজাম্মেল হোসেন নির্বাচিত হয়েছেন। কার্যকরী পর্ষদের ১১টি পদের মধ্যে আটটিতে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন। নির্বাচনে সহসভাপতি পদে গোলাম মোস্তফা নির্বাচিত হন।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে জালাল উদ্দীন, সহসম্পাদক (লাইব্রেরি-বিষয়ক) পদে ইউনূস আলী, সহসম্পাদক পদে মেহেদী হাসান ও সহসম্পাদক (মহিলাবিষয়ক) পদে ফারহানা ইয়াসমিন নির্বাচিত হন। নির্বাহী সদস্যের তিনটি পদে হাবিব ফেরদৌস, রফিকুল ইসলাম, মিজানুর রহমান বাপ্পী নির্বাচিত হন। নির্বাচনে ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৩৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।