টাঙ্গাইলে আজ থেকে রক্কু স্মৃতি নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট নাট্য নির্দেশক ও অভিনেতা আবদুর রহমান রক্কুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার থেকে টাঙ্গাইলে তিন দিনব্যাপী রক্কু স্মৃতি নাট্যোৎসব শুরু হচ্ছে। আরএন ফাউন্ডেশন ও করোনেশন ড্রামাটিক ক্লাবের সহযোগিতায় রক্কু স্মৃতি পরিষদ এ উৎসবের আয়োজন করে।এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নাট্যকার মামুনুর রশিদ জানান, বিকেল চারটায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে রক্কু স্মৃতি নাট্যোৎসব-২০১০-এর উদ্বোধন করবেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাংসদ রাশেদ খান মেনন ও নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।