টাঙ্গাইলে আজ থেকে ৪৮ ঘণ্টার ট্রাক ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ এক শ্রমিকনেতাকে প্রহার করায় আজ সোমবার থেকে জেলায় ৪৮ ঘণ্টার ট্রাক ধর্মঘটের কর্মসূচি দিয়েছে টাঙ্গাইল ট্রাক শ্রমিক ইউনিয়ন। গতকাল রোববার সকালে টাঙ্গাইল শহরে মিছিল ও সমাবেশ করে শ্রমিকনেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোবাহান আলী জানান, ৫ অক্টোবর সকালে তাঁদের সংগঠনের সভাপতি বালা মিয়া ও তিনি টাঙ্গাইল শহর বাইপাস এলাকায় হাইওয়ে পুলিশের আটক একটি ট্রাক ছাড়িয়ে আনতে যান। সেখান থেকে ফেরার পথে গোয়েন্দা পুলিশের একটি দল বালা মিয়া এবং সংগঠনের দপ্তর সম্পাদক ইমান আলীকে মারধর করে। নির্যাতনে বালা মিয়ার বাম হাত ভেঙে যায়। ঈদ ও দুর্গাপূজায় জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সে সময় আন্দোলন কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়।