টাঙ্গাইলে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইকবাল হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত বৃহস্পতিবার গভীর রাতে একজনকে গ্রেপ্তার করেছে। টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ফজলুল কবির জানান, নিহত ইকবালের স্ত্রী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ ওই রাতেই সদর উপজেলার যুগনী গ্রাম থেকে মিনহাজ নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে। গত বুধবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল বাজারের কাছে ইউপি সদস্য ইকবাল হোসেনকে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে।