প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে মাদক, জঙ্গিবাদ ও যৌন হয়রানি প্রতিরোধে উঠান বৈঠক করেছে সখীপুর থানার পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টায় সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রকিবনগর এলাকায় এই বৈঠক হয়। এতে বক্তব্য দেন সখীপুর থানার এসআই মো. সুরুজ্জামান, এএসআই মো. মোস্তাফিজ, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম প্রমুখ। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে উঠান বৈঠক করা হচ্ছে।