টাঙ্গাইলে এসিড নিক্ষেপের দায়ে দুজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে এসিড নিক্ষেপের দায়ে দুজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। টাঙ্গাইলের এসিড অপরাধ দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদার বুধবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভুক্তা গ্রামের তোতা মিয়ার ছেলে মো. সোলাইমান ও হিন্নাইপাড়া গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে আলমগীর হোসেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি আসামিরা পূর্বশত্রুতার জের ধরে হিন্নাইপাড়া গ্রামের ফিরোজ মিয়াকে লক্ষ্য করে এসিড ছোড়ে। এ ঘটনায় ফিরোজের চাচা মুরাদ আলী টাঙ্গাইল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।