টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল মঙ্গলবার টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের চাপায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার নগর জালফৈ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, ঢাকা থেকে টাঙ্গাইলগামী মৎস্য আমদানি ও রপ্তানি কাজে নিয়োজিত কাভার্ড ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে আজাহার মিয়ার দোকানের সামনে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।নিহত ব্যক্তিরা হলেন: নগর জালফৈ এলাকার আনোয়ার হোসেনের ছেলে সেতু (২২) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শ্যামপুর এলাকার অর্জুন হাসদার ছেলে বাবুলাল হাসদা (৩০)। এ সময় নিহত বাবুলালের ভাই বোধরাই হাসদা আহত হন। পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে।