টাঙ্গাইলে খাওয়ার পানি ও ত্রাণের সংকট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বন্যাকবলিত গাবসারা ও অর্জুনা ইউনিয়নের গ্রামগুলোতে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ দুটি ইউনিয়নের প্রায় প্রতিটি নলকূপ পানির নিচে তলিয়ে যাওয়ায় পানিবন্দী মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। এ দুটি ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী বিতরণ করা হয়নি।
গাবসারা ইউনিয়নের রেহাই গাবসারা গ্রামের আব্দুল লতিফ জানান, বিশুদ্ধ পানির অভাবে মানুষ নদীর পানি পান করছে। একই অভিযোগ অর্জুনা ইউনিয়নের চর শশুয়া গ্রামের আব্দুল হামিদের।
এ বিষয়ে অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব মোল্লা জানান, দুর্গত লোকজনের মাঝে এখনো ত্রাণসামগ্রী বিতরণ করা হয়নি।