টাঙ্গাইলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাবিবপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে জুলহাস মিয়া (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ গতকাল শুক্রবার তাঁর লাশ উদ্ধার করেছে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার করা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জুলহাস মিয়াকে লাঠি দিয়ে বেদম মারধর করেন তাঁর ছেলে খোকন মিয়া (২২)। গভীর রাতে জুলহাস মিয়া মারা যান। এ ঘটনায় নিহতের ছোট বোন মমতা বেগম বাদী হয়ে গোপালপুর থানায় খোকনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।