টাঙ্গাইলে গণধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে গণধর্ষণকারীদের বিচারের দাবিতে আন্দোলন করছে টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ। গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত চারটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন। আইনের দুর্বলতার কারণে দোষী ব্যক্তিরা যাতে ছাড়া না পান, সে জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। দুপুরে শহরের নিরালা মোড়ে টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পৌর মেয়র সহিদুর রহমান খানসহ সব কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মধুপুরের বাসস্ট্যান্ড চত্বরে মধুপুরে কর্মরত এনজিওগুলোর পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ হয়। এতে দ্রুত তদন্ত সম্পন্ন করে ধর্ষণকারীদের বিচার দাবি করা হয়।