টাঙ্গাইলে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল সোমবার টাঙ্গাইলে দুই কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন জানান, শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল থেকে বাসায় ফেরার পথে প্রায়ই কয়েকজন ছেলে উত্ত্যক্ত করত। মেয়েটির পক্ষ থেকে থানায় এ খবর জানানোর পর পুলিশের মুঠোফোন নম্বর মেয়েটির কাছে রাখা হয়। গতকাল মেয়েটি বাসায় ফেরার পথে ওই বখাটেরা তাকে উত্ত্যক্ত করতে থাকে। এ সময় মেয়েটি মুঠোফোনে পুলিশকে খবর দিলে তারা এসে শহরের আকুর টাকুর এলাকার সাইদুজ্জামান (২০) ও আবু সবুর আল আজাদ (২০) নামের দুই কলেজছাত্রকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের আরও দুই সঙ্গী পালিয়ে যায়। মেয়েটির বাবা তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।