টাঙ্গাইলে জাদুঘর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ময়মনসিংহ সড়কের একটি বাড়িতে শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করা হয়েছে। সাবেক রাষ্ট্রদূত ও টাঙ্গাইলের মুক্তিযুদ্ধকালীন বেসামরিক প্রধান আনোয়ারুল আলমের উদ্যোগে তাঁর বাসায় গত রোববার এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী। বক্তব্য দেন প্রতিষ্ঠাতা আনোয়ারুল আলম, পৌর মেয়র শহিদুর রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক, জাদুঘরের ট্রাস্টি সাঈদা খান প্রমুখ।