টাঙ্গাইলে জিপিএ-৫ পেয়েছে ১৫৪০ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে এবার এসএসসি পরীক্ষায় ২৫ হাজার ৫৭৪ জন অংশ নিয়ে ২২ হাজার ৩৩৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৫৪০ জন। পাসের হার ৮৭ দশমিক ৩৩।সবচেয়ে ভালো করেছে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ২৭৭ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪২ জন।ফলাফলের দিক থেকে জেলায় শীর্ষ দশের দ্বিতীয় অবস্থানে আছে মির্জাপুর ক্যাডেট কলেজ। এই কলেজের ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন জিপিএ-৫সহ সবাই পাস করেছে। তৃতীয় অবস্থানে থাকা বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২৪৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন।