টাঙ্গাইলে জিপিএ-৫ পেয়েছেন ৩৬৮ জন
এবার এইচএসসি পরীক্ষায় টাঙ্গাইলের ১২টি উপজেলা থেকে ১৫ হাজার ৫৭০ জন অংশ নিয়ে ১০ হাজার ১৭১ জন পাস করেছেন। পাসের হার ৬৫ দশমিক ৩২ শতাংশ। তাঁদের মধ্যে ৩৬৮ জন জিপিএ-৫ পেয়েছেন।জেলায় সবচেয়ে ভালো ফল করেছে মির্জাপুর ক্যাডেট কলেজ। দ্বিতীয় অবস্থানে আছে টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ। এখান থেকে ১১৩ জন জিপিএ-৫ পেয়েছেন। তৃতীয় অবস্থানে আছে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ৩০৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ৭৩ জন জিপিএ-৫সহ ৩০১ জন পাস করেছেন। কুমুদিনী সরকারি মহিলা কলেজ থেকে ৫৬ জন এবং মির্জাপুর ভারতেশ্বরী হোমস থেকে আটজন জিপিএ-৫ পেয়েছেন।এ ছাড়া নাগরপুর মহিলা কলেজ ও দেলদুয়ারের আরফান খান কলেজ থেকে একজন করে, সখীপুর উপজেলার মুজিব কলেজ থেকে চারজন, বড়চওনা-কুতুবপুর কলেজ থেকে দুজন, কালিহাতী উপজেলার লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ থেকে ছয়জন, লুৎফর রহমান মতিন মহিলা কলেজ থেকে দুজন, আলাউদ্দিন সিদ্দিকী কলেজ থেকে তিনজন এবং কালিহাতী কলেজ থেকে একজন জিপিএ-৫ পেয়েছেন। ঘাটাইল উপজেলার একমাত্র ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজ থেকেই ১০ জন জিপিএ-৫ পেয়েছেন। মির্জাপুর উপজেলায় মির্জাপুর ক্যাডেট কলেজ ও ভারতেশ্বরী হোমস ছাড়াও রাজাবাড়ী কলেজ থেকে দুজন, নতুন কহেলা কলেজ থেকে ছয়জন এবং মির্জাপুর কলেজ থেকে পাঁচজন জিপিএ-৫ পেয়েছেন। ভূঞাপুর উপজেলায় নয়জন জিপিএ-৫ প্রাপ্তের মধ্যে আটজনই ইবরাহীম খাঁ কলেজের। বাকি একজন পেয়েছেন শমসের ফকির মহিলা কলেজ থেকে। গোপালপুর উপজেলায় জিপিএ-৫ পাওয়া পাঁচজনই গোপালপুর কলেজের। টাঙ্গাইল সদর উপজেলায় লায়ন নজরুল ইসলাম কলেজ থেকে দুজন ও করটিয়া এইচ এম ইনস্টিটিউট থেকে ১১ জন জিপিএ-৫ পেয়েছেন।