টাঙ্গাইলে জিপিএ-৫ পেয়েছেন ৭৬৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার এইচএসসি পরীক্ষায় টাঙ্গাইল জেলায় ১৪ হাজার ৬৩৫ জন পাস করেছেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭৬৮ জন। মোট ১৮ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। জেলায় পাসের হার ৭৯ দশমিক ১৩। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর জেলা প্রশাসনের শিক্ষাকল্যাণ শাখা সূত্র জানায়, শতভাগ পাস করে জেলার সেরা এবং ঢাকা বোর্ডে সপ্তম স্থান দখল করেছে মির্জাপুর ক্যাডেট কলেজ। এই কলেজ থেকে এবার ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৪ জন। ফলাফলের দিক থেকে এই জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ। কলেজের এক হাজার ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯৭৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৩২ জন শিক্ষার্থী। এবার এই কলেজ থেকেই জেলায় সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।তৃতীয় স্থানে রয়েছে মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে ৩৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৬ জন জিপিএ-৫সহ ৩৬২ জন পাস করেছেন। চতুর্থ স্থানে আছে ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজ। এই কলেজের ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৭ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪৩ জন। পঞ্চম স্থান দখল করেছে কুমুদিনী সরকারি মহিলা কলেজ।