টাঙ্গাইলে ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে ট্রাক উল্টে এর চালক ও সহকারী নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাবুর রহমান বলেন, ঢাকা থেকে আসা লবণভর্তি একটি ট্রাক গতকাল দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের কালিহাতী উপজেলার হতেয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক ও সহকারী ঘটনাস্থলেই মারা যান। লাশ থানায় রয়েছে। তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।