টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান জানান, পাবনা থেকে ঢাকাগামী অনন্যা সমাজকল্যাণ সংস্থার একটি পিকআপ ভ্যান সকালে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের জোকারচর এলাকায় পৌঁছে। এ সময় উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চারজন আরোহী নিহত হন।