টাঙ্গাইলে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বাসাইল উপজেলার পাটখাগুরীতে ট্রাকচাপায় রাকিব মিয়া (২০) নামের এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক ও আরেক যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবের বাড়ি মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কুর্নী গ্রামে। অটোরিকশার আহত যাত্রী রুহুল আমিন ও চালক জিন্নাহ মিয়াকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিন্নাহর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসীন আলী বলেন, পাটখাগুরীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তার পাশে রাখা ওই অটোরিকশাকে ঢাকাগামী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে রাকিব মারা যান। তাঁর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।