টাঙ্গাইলে ট্রাকচাপায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হচ্ছেন টাঙ্গাইল সদর উপজেলার বড়রিয়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৫) একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মোকলেছ মিয়া (৪০) ও মজিবরের ছেলে সোহেল (২২)।

এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম জানান, বিকেলে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় একটি ট্রাক বিকল হয়। বিকল ট্রাকটিকে মহাসড়ক থেকে সরিয়ে নিতে ঠেলতে থাকেন কয়েকজন। এ সময় ঢাকাগামী অপর একটি ট্রাক তাঁদের পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমজাদ হোসেন নিহত হন। আহত মোকলেছ মিয়া ও সোহেলকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাঁদের মৃত্যু হয়।