টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে গতকাল রোববার ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. খালিদ সাইফুল্লাহ (২৭) ও স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম (২২)। হাইওয়ে পুলিশের গোড়াই ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন জানান, খালিদ সাইফুল্লাহ মোটরসাইকেলযোগে দুই সঙ্গীকে নিয়ে টাঙ্গাইল শহরে আসছিলেন। দুপুর আড়াইটার দিকে দেলদুয়ার উপজেলার ইসলামপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। অপর আরোহী হাবিবুর রহমানকে (২৫) গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।