টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতীতে বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন। তাঁরা সবাই দিনমজুর।
নিহত ব্যক্তিরা হলেন চাপাঁইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর গ্রামের মতিউর রহমানের ছেলে বাবু (১৮) ও এনামুল হকের ছেলে আল আমিন (১৭)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মাইনুল ইসলামের ছেলে নাঈম (১৬)।