টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শল্লা নামের স্থানে গতকাল সোমবার ভোররাতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা উভয়েই খালেক এন্টারপ্রাইজের কর্মচারী।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, সোমবার সৈয়দপুর থেকে থেকে ছেড়ে আসা ঢাকাগামী খালেক এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস শল্লা পৌঁছালে তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং যাত্রীরা সেখানে নেমে যায়। পরে রাস্তার পাশে রেললাইনে বসে কথা বলছিলেন খালেক এন্টারপ্রাইজের সুপারভাইজার ইয়াকুব আলী ও হেলপার মামুন। রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসটি শল্লা পৌঁছালে রেললাইনের পাশে বসে থাকা ওই দুজন কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।