টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতু রেলসংযোগ সড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের টেঙ্গুরিয়াপাড়ায় ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রেন ও ট্রাকের আরও ১২ জন।
আহত ব্যক্তিদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বাসাইল থানার ওসি সালাহ উদ্দিন মিয়া জানান, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে টেঙ্গুরিয়াপাড়া রেলক্রসিং দিয়ে বালুভর্তি একটি ট্রাক অতিক্রম করছিল। এ সময় রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকটি রাস্তার পাশের খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন ট্রাকের চালক সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইজার উদ্দিন ও তাঁর সহকারী একই জেলার সলঙ্গা এলাকার রঘুনাথপুর গ্রামের সুজাত আলী।
পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, ওই এলাকার লেভেল ক্রসিংয়ে বেরিয়ার (গেট) না থাকায় ও ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।