টাঙ্গাইলে ডেসটিনির ১৫ গ্রাহক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গতকাল শনিবার বহু ধাপ বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনির ১৫ জন গ্রাহককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ডেসটিনির কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: তুষার দাস, জুয়েল রানা, সফিকুল ইসলাম, রাজু ইসলাম, সহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, ইফতেখার হাসান, আবদুল বাছেদ, প্রদীপ কুমার পাল, শামসুল আলম, খোরশেদ আলম, এস এম মারুফ হাসান, ইমরুল হাসান, জিয়ারুল হোসেন ও মাহমুদুল হাসান।টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের ভাষ্যমতে, ডেসটিনির চেয়ারম্যানের মুক্তির দাবিতে দুপুরে শহরে মিছিল-সমাবেশ শেষে কয়েকশ গ্রাহক বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুনরায় একত্র হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশ ওই ১৫ জনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।