টাঙ্গাইলে তরুণকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের দেলদুয়ারে পূর্বশত্রুতার জের ধরে আমিনুল ইসলাম (২৩) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাতে উপজেলার এলাসিন ইউনিয়নের মুশুরিয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া জানান, কিছুদিন আগে ক্রিকেট খেলা নিয়ে আমিনুল ইসলামের সঙ্গে আতিক নামের আরেক তরুণের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আমিনুলের বন্ধু সাদ্দাম মীমাংসা করার কথা বলে তাঁকে রোববার রাত ১০টার দিকে উত্তরপাড়া মাঠে যেতে বলেন। আমিনুল তাঁর চার বন্ধুকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় ওত পেতে থাকা কয়েকজন তাঁদের ওপর হামলা করে। হামলাকারীদের চাপাতির আঘাতে আমিনুল ঘটনাস্থলেই প্রাণ হারান। হামলায় আমিনুলের তিন বন্ধু ইসমাইল হোসেন, ফারুক ও বাবু আহত হন। তাঁদের গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।