টাঙ্গাইলে দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে বিদেশ ফেরত এক যুবককে অপহরণের তিন দিন পর উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইল মডেল থানায় সাংবাদিকদের সামনে তাদের হাজির করা হয়। টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পশ্চিম ঝাঁওগড়া গ্রামের লিবিয়া ফেরত আজিজুর রহমান ওরফে উজ্জলকে ১৯ এপ্রিল টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে আটকে রেখে অপহূত উজ্জলের বাবার কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে উজ্জলকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় তারা। এ ঘটনায় অপহূতের বাবা খোরশেদ আলম গত শনিবার টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন।