টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, মহাসড়কের জোকারচরে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে টাঙ্গাইলগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই কালিহাতী থানার পুংলী গ্রামের সুলতান আহম্মেদের ছেলে ট্রাকচালক রফিকুল ইসলাম মারা যান। অপর ট্রাকের হেলপার গুরুতর আহত হন। তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।