প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসির যৌথ উদ্যোগে টাঙ্গাইলে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হলো চেঞ্জ দ্য গেম রোড শো। সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এবং বিকেলে টাঙ্গাইল স্টেডিয়াম চত্বরে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে গেম শো হয়। দুটি স্থানে বিজয়ী হয়েছেন ১৬ জন।পৌর উদ্যানে গেম শোতে অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ট্রান্সকম বেভারেজের কাস্টমার এক্সিকিউটিভ মো. সেলিম হোসেন, আইনজীবী ও মানবাধিকারকর্মী তানিয়া বখ্শ ও জেলা মহিলা কমিউনিটি পুলিশের সভাপতি নাসরিন জাহান খান। বিকেলে স্টেডিয়াম চত্বরে গেম শো উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। গেম শো পরিচালনা করেন শুভাশীষ শুভ।