টাঙ্গাইলে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন।
ওই ব্যক্তির নাম আলীম মণ্ডল (২৫)। তিনি ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের মোমরেজ গলগন্ড গ্রামের বাসিন্দা।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম নাছিমুল আক্তার বলেন, ২০১৫ সালের জুনে ওই ধর্ষণের ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা করেন।