টাঙ্গাইলে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় প্রদান করেন।
রায়ে দণ্ডিত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তির নাম তোফাজ্জল হোসেন ওরফে হিরা (২৯)। তিনি ভূঞাপুর উপজেলার ফলদা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম নাছিমুল আক্তার জানান, একটি কোচিং সেন্টারের শিক্ষক তোফাজ্জল হোসেন ওই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে বাড়িতে গিয়ে পড়াতেন। ২০১০ সালের ১ মার্চ তোফাজ্জলের বাড়িতে গেলে তিনি ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন।
দণ্ডিত তোফাজ্জলকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।