টাঙ্গাইলে ধর্ষণের মামলায় আকাশ দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়া আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। গতকাল বুধবার টাঙ্গাইল আমলি আদালতের ‘খ’ অঞ্চলের বিচারক এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আকাশকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে ধর্ষণের সময় করা ভিডিও কপি উদ্ধারের চেষ্টা করা হবে। এদিকে ওই ধর্ষণের ঘটনায় জড়িত সখীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মামলার প্রধান আসামি হাবিবুল্লাহ ইতিহাস (হাবিব) এবং ছাত্রলীগের কর্মী আরিফকে ঘটনার ১০ দিন পরও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।ধর্ষণের অভিযোগে মামলা হওয়ায় টাঙ্গাইল জেলা ছাত্রলীগ রোববার হাবিব ও আরিফকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। ৪ জুলাই সখীপুর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ ইতিহাসসহ চার সহযোগী স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং তা ভিডিও করে। এ ঘটনায় গত ৫ জুলাই রাতে মেয়েটি সখীপুর থানায় মামলা করে।