টাঙ্গাইলে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আদালতে জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার টাঙ্গাইল সদর উপজেলার স্কুলছাত্রী গতকাল সোমবার বিচারিক হাকিমের কাছে জবানবন্দি দিয়েছে। টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিউলি রানী দাস দুপুরে তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। মামলার তদন্ত কর্মকর্তা মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ধর্ষণের শিকার মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। দুই দফায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা নেওয়ার পর গত সপ্তাহে সে বাড়ি আসে। গতকাল জবানবন্দি নেওয়ার পর তাকে তার ভাইয়ের জিমঞ্চায় দেন আদালত। ওই স্কুলছাত্রীকে এক বান্ধবী অভিনয়ে সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ৬ ডিসেম্বর মধুপুর নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করে। এতে মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরে। এ ঘটনায় গত ৩১ ডিসেম্বর মধুপুর থানায় মামলা হয়। আসামিরা সবাই টাঙ্গাইল জেলহাজতে রয়েছে।