টাঙ্গাইলে পাবলিক হেয়ারিং ডে উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশাসনের প্রতি জনগণের বিরূপ প্রভাব কমিয়ে আনা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশে এই প্রথমবারের মতো ‘পাবলিক হেয়ারিং ডে’র উদ্বোধন করা হয়েছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মো. আবদুল আজীজ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। কালিহাতী উপজেলা পরিষদ, স্টেইজ-২ ও ম্যাট-২-এর যৌথ উদ্যোগে সারা দেশের মডেল হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বেপজার সচিব শওকত নবী, জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।