টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুর ও নাগরপুরে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।মধুপুর থানার ওসি মজিবর রহমান জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ধনবাড়ী থেকে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। বিকেল চারটার দিকে মধুপুরের গাঙ্গাইল এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ দুজন মারা যান। এতে ৩৫ জন যাত্রীও আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাগরপুর থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, টাঙ্গাইল থেকে একটি সিএনজিচালিত টেম্পো নাগরপুর আসার পথে ধলাপাড়া এলাকায় এক শিশুকে বাঁচাতে গিয়ে এটি রাস্তার পাশে উল্টে যায়। এতে টেম্পোর এক বৃদ্ধা যাত্রী গুরুতর আহত হন। তাঁকে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দুপুরে তাঁর মৃত্যু হয়।