টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশু পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে অজ্ঞাতনামা বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী একটি মেয়ে পাওয়া গেছে। আট-নয় বছর বয়সের মেয়েটিকে গত ১৪ মার্চ পাওয়া যায়। তার গায়ের রং শ্যামলা। মেয়েটির কথা অস্পষ্ট। তাকে টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে সরকারি শিশু পরিবারে (বালিকা) রাখা হয়েছে। মেয়েটির অভিভাবক অথবা নিকটজনদের টাঙ্গাইল সমাজসেবা বিভাগের প্রবেশন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন: ০১৭১৬২৪৩০৩৯, ০১৭১১২৩৪২২২।