টাঙ্গাইলে প্রথম দিনে ১৬ জন বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসির যৌথ উদ্যোগে গতকাল বুধবার টাঙ্গাইলে প্রথম দিন অনুষ্ঠিত হলো ‘প্রথম আলো-পেপসি চেঞ্জস দ্য গেম: ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ক্যাম্পেইন’ রোড শো। এতে ১৬ জন বিজয়ী হয়েছেন।সকালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি পক্ষ থেকে প্রথম হন জিয়া ও সৌরভ, দ্বিতীয় কিশোর ও মিজানুর, তৃতীয় বিনয় ও অপু এবং চতুর্থ হন আরিফুল ও জাহিদ। অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম নুরুল ইসলাম, সহ-উপাচার্য মো. মনিরুজ্জামান, প্রক্টর মুহাম্মদ উমর ফারুক ও সহকারী প্রক্টর উৎপল কুমার প্রধান।দুপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজে গেম শো উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. মারুফুজ্জামান। এখানে প্রথম হন রুমানা ও আফসানা, দ্বিতীয় সোমা ও রাজিয়া, তৃতীয় মনি ও নাফিসা এবং চতুর্থ হন রহিমা ও রুবি। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক আবু সাঈদ সিদ্দিকী। গেম শো পরিচালনায় ছিলেন মাহফুজ এবং সহযোগিতা করেন টাঙ্গাইল বন্ধুসভার সদস্যরা।