টাঙ্গাইলে বইমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টাঙ্গাইলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বইমেলা। টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে স্থানীয় ভাসানী হল চত্বরে আয়োজিত এই বইমেলা গত শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।গ্রন্থাগারের সম্পাদক মাহমুদ কামাল জানান, মেলায় ঢাকা ও টাঙ্গাইলের ২৪টি প্রকাশনী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলার মঞ্চে প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।