টাঙ্গাইলে বাস খাদে দুজন নিহত, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাঁদের মধ্যে ১৫ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ ও দুর্ঘটনায় আহত ব্যক্তিরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের বাসটি ভোর পাঁচটার দিকে ঘারিন্দা বাইপাসে পৌঁছালে যানজটের কারণে ঘুরিয়ে শহরের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত ২৫ জন। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম পলাশ মোদক।