টাঙ্গাইলে বাস খাদে পড়ে নিহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে আজ বৃহস্পতিবার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে আটজন নিহত হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বইখোলা এলাকার পাটখাগুড়িতে দুপুরের পর এই দুর্ঘটনা ঘটে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, টাঙ্গাইল ছেড়ে আসা ঢাকাগামী বিনিময় পরিবহনের বাসটি বেলা তিনটার দিকে পাটখাগুড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই আট যাত্রী মারা যান। স্থানীয় লোকজন আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করেন। তাঁদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের কারও পরিচয় জানা যায়নি। সন্ধ্যা ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।